ভোলাহাট প্রেসক্লাবে ইফতার, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ-চাঁপাইনবাবগঞ্জ জেলার একমাত্র গণমাধ্যম কর্মীদের একমাত্র প্রতিষ্ঠান “ভোলাহাট প্রেসক্লাব” এর ইফতার, দোয়া ও আলোচনা সভা প্রেসক্লাব সংলগ্ন ঈদগাহ্ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এলক্ষ্যে ক্লাবের সভাপতি কায়সার আহমেদের নেতৃত্বে অতিথি হিসেবে উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক শাহনাজ খাতুন, ইউপি চেয়ারম্যান আফাজ উদ্দিন পানু মিয়া, থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এসআই কামাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক অফিসার হারুনর রশিদ, যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলাম কবিরাজ, সহসভাপতি এম. এস. আই শরীফ, সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবির, দপ্তর ও প্রচার সম্পাদক সেলিম রেজা মুক্তা, নির্বাহী সদস্য রবিউল ইসলাম।
এছাড়াও প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি মইনুল ইসলাম সদস্য মুনিরুল ইসলাম, শহিদুল ইসলাম, সাংবাদিক শাহিন আলম ও মামুন।









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































